• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৪০

কাওসার আলম মৃধা / ১৪৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে ঘটনাটি ঘটে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন- আশিক(১৯) রাকিবুল হাসান(২১) আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা(১৮) মুগ্ধ (১৯) অন্তর(২০) শাকিল (২৩) শাওন (১৯), তানসিন (২০)সিয়াম (১৮),মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) নেহাল (২০)সহ আরও অনেকে।

আহত শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031