• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ৪৩ বছর পর পুরোনো জমি নিয়ে নতুন নাটক: সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপকে টার্গেট করে ‘মামলা বাণিজ্য’ ও পরিকল্পিত হয়রানির অভিযোগ বেলাবোতে এক ঝটিকা সফরে বাংলাদেশে বিল গেটস, নেপথ্যে তারেক রহমান সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে নিম্ন-মধ্যবিত্তরা

কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া

মফস্বল প্রতিবেদক / ২৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি: কুষ্টিয়ায় মায়ের ঔষুধ আনতে গিয়ে পূর্ব পরিচিত বন্ধুর ডাকে সারাদিয়ে বিপাকে পড়ে রাজবাড়ীর পাংশার ছেলে সোহাগ। তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে লাঞ্ছিত করার অভিযোগে পাংশায় সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা বলেন লাঞ্চিত হওয়া ওই যুবক।

সোমবার উপজেলার শিল্প কলার মোড়ে ( ফরিদা ভিলায়) সাংবাদিকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যুবক মো. সোহাগ মিয়া অভিযোগ করে বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফ্রেসবুকে ভিডিও ছেড়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

তিনি দাবি করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ন করতে ভিডিওটা ছড়িয়েছে।

তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল আমি ঔষধ আনার জন্য কুষ্টিয়া গিয়েছিলাম হঠাৎ কিছু লোক এসে আমার মোটর সাইকেল আটকে ও আমার কাছে নগদ আড়াই লাখ টাকা দাবি করে, তারা বলেন স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়ে বলবি আমরা তোর কাছে এতো টাকা পাবো। এছাড়াও তারা আমাকে প্রকাশ্যে অপমান ও লাঞ্ছিত করে, যা তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ মিয়াসহ তার পরিবার ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। সোহাগ মিয়া উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা তাতীপাড়ার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031