• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন Web Casino: How It Operates, Security Benchmarks, as well as Web Earning Prospect ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ৪৩ বছর পর পুরোনো জমি নিয়ে নতুন নাটক: সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপকে টার্গেট করে ‘মামলা বাণিজ্য’ ও পরিকল্পিত হয়রানির অভিযোগ বেলাবোতে এক ঝটিকা সফরে বাংলাদেশে বিল গেটস, নেপথ্যে তারেক রহমান সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে নিম্ন-মধ্যবিত্তরা চাঁদা না দেয়ায় পা হারালেন গাজীপুরের গাছা থানার নির্মাণ সামগ্রী ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

আন্তর্জাতিক ডেস্ক / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। ছবি: সংগৃহীত

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন।  বলেছেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ খবর তেহরান টাইমসের।

চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে ।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।’

জেনারেল আসাদি অভিযোগ করেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’

তিনি বলেন, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন’।

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ—বিশেষ করে তেল—নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।

তার ভাষায়, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031