• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

ফিরোজ আলম / ৯৩০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি একই পদে জয় পেলেন।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) দিনভর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার ভোরে ঘোষণা করা ফলাফলে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিপুনের প্রাপ্ত ভোট ১৬৩টি।

এছাড়া নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হলেন

সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল,  সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক- শাহানূর, আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী, দফতর ও প্রচার সম্পাদক- আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মামনুন ইমন, কোষাধ্যক্ষ- আজাদ খান।

এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন  অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু , ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031