• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান

ফরিদুল আলম ফরিদ / ৩১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবার সম্প্রচারে ফিরেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করে চ্যানেলটি। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। এতে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিরা।

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্য অতিথিরা কেক কেটে চ্যানেল ওয়ানের নবযাত্রায় শুভকামনা জানান।

টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে শুভেচ্ছা জানিয়েছেন অন্য গণমাধ্যমের সংবাদকর্মীরা।

চ্যানেল ওয়ানের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ বলেন, দীর্ঘ বিরতির পর ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যে চ্যানেলটি আমরা সবাই মিলে গড়ে তুলেছিলাম, দর্শকপ্রিয়তা অর্জন করেছিল এবং দেশের টেলিভিশন অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিল, সেটি বন্ধ হয়ে যাওয়ার পর আবার চালু করতে পারা আমাদের জন্য বড় অর্জন।

চ্যানেলটির বন্ধ হয়ে যাওয়া এবং পুনরায় চালুর প্রক্রিয়াকে দীর্ঘ আইনি লড়াইয়ের ফল হিসেবে উল্লেখ করেন নাজমুল আশরাফ। তাঁর ভাষায়, এটি রাজনৈতিক কোনো লড়াই ছিল না, তবে প্রচলিত রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সম্প্রচারে ফেরা সম্ভব হয়েছে।

নতুন যাত্রায় চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন নাজমুল আশরাফ। তিনি জানান, আগের তুলনায় এবার চ্যানেলটির কাঠামো ও লক্ষ্য ভিন্ন। আগে এটি ছিল মিশ্রধর্মী চ্যানেল, এখন ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক সম্প্রচারে যাচ্ছে। প্রযুক্তি, কনটেন্ট এবং স্বাধীন সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর বাধা নেই বলে গত ২৪ ফেব্রুয়ারি রায় দেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এতে সম্প্রচারে ফেরার আইনি জটিলতা কাটে।

২০১০ সালের ২৭ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে এর সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়। ২০০৬ সালের ২৪ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চ্যানেল ওয়ানের যাত্রা শুরু হয়। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন চ্যানেলটি প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031