• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দৈনিক স্বাধীন সংবাদ-এর উদ্যোগে “সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জননেতা মির সরফত আলী সপু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নূর আহমেদ। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দীন তুহিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মনোয়ার মঈনুল। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজ থেকে অন্যায়, সন্ত্রাস ও মাদক নির্মূলে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি ইতিবাচক সংবাদ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাঃ জাহেদুল ইসলাম জাহিদ, সিইও – তরঙ্গ টিভি, ভারপ্রাপ্ত সিইও – The Bangladesh Today এবং সাধারণ সম্পাদক – চালক দল কেন্দ্রীয় কমিটি। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের আহ্বান জানান তিনি।

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া মঞ্চ- কেন্দ্রীয় কমিটি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূল করতে হলে সামাজিক ঐক্য, নৈতিক শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি যুব সমাজকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন সংবাদ-এর প্রধান সম্পাদক আনোয়ার হোসেন আকাশ। তিনি সকল অতিথি, গুণীজন ও উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক স্বাধীন সংবাদ-এর সহকারী সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।

আলোচনা সভা শেষে গুণীজন সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031