• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

ভারতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সেরা দশে বলিউডের মাত্র ২টি!

জ.নি. ডেস্কঃ / ৩৫৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ভারতে এখন দক্ষিণী সিনেমার জয় জয়কার।  বলিউডের সিনেমাগুলো পাত্তাই পাচ্ছে না স্যান্ডালউডের (কন্নড় সিনেমার অন্য নাম) কাছে।

এর সর্বশেষ উদাহরণ – ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা হয়েও বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ‘কেজিএফ ২’। প্রথম দিনে ভারতে এ ছবির আয় ১১৬ কোটি রুপি।

দ্বিতীয় দিনেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এ বাণিজ্যিক ঘরণার ছবি।

এর কদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’ সিনেমা বক্স অফিস তোলপাড় করে দিয়ে যায়।  ভারতে সকল ভাষা থেকে যার আয় ১৩৪ কোটি রুপি।

এর আগে বক্স অফিস তোলাপাড় করে রাজমৌলির বাহুবলীর দুটি পর্ব।

অবিশ্বাস্য হলেও সত্য যে, বক্স অফিসে প্রথম দিনেই ধুন্দুমার ব্যবসা করা সেরা ১০ সিনেমার তালিকায় আটটি-ই প্যান-ইন্ডিয়ান।
মানে বলিউডের নয়।

সম্প্রতি মুক্তি পাওয়া থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমাও ভারতীয় শীর্ষ ১০ ওপেনারদের তালিকায় প্রবেশ করেছে।

তবে কোন দুটি বলিউড সিনেমা উদ্বোধনীতে রেকর্ড গড়ে চমকপ্রদ এন্ট্রি করেছে?

এ দুটি হলো আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’ এবং হৃতিক রোশন ও টাইগার শ্রফের ওয়ার’ ।

বাকি সব ছবি ভারতের দক্ষিণের।

এক নজরে ভারতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সেরা ১০ সিনেমা – 

আরআরআর – ১৩৪ কোটি রুপি
বাহুবলী টু: দ্য কনক্লুশন – ১২১ কোটি রুপি
কেজিএফ চ্যাপ্টার টু – ১১৬ কোটি রুপি
সাহো – ৮৮ কোটি রুপি
টু.০- ৬৩ কোটি রূপি
ওয়ার – ৫৩.৩৫ কোটি রুপি
সাই রা নরসিমহা রেড্ডি – ৫২.৫০ কোটি রুপি
থাগস অফ হিন্দুস্তান – ৫২.২৫ কোটি রুপি
বিস্ট – ৪৯.৩০ কোটি রুপি
রাধে শ্যাম – ৪৬ কোটি রুপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930