• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

বোয়ালমারীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

হেলাল মাহমুদ তন্ময় / ৩৬৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আকাশ শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার দুপুরে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া এলাকায় একটি কওমি মাদরাসার ছাত্রী সঙ্গে আরেকটি মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। পরে একই গ্রামের মনির শেখের ছেলে আকাশ শেখ (২০) ও আকাশ মুন্সি (২০) তাকে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় দুই কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার দুপুরে ছাত্রীর বাবা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, হাসামদিয়া গ্রামের আক্কাচ মুন্সির ছেলে আকাশ ও মনির শেখের ছেলে আকাশ শেখ খারাপ প্রকৃতির। তার মেয়ে মাদরাসায় আসা-যাওয়ার পথে তারা তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। এ বিষয়ে যুবকদের অভিভাবকদের কাছে অভিযোগ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রবিবার বিকেলে এ ঘটনা ঘটায়। পুলিশ অভিযান চালিয়ে আকাশ শেখকে আটক করতে পারলেও আকাশ মুন্সি পালিয়ে যায়।

সোমবার বিকেলে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, সার্কেল এএসপি স্যার থানায় আসবেন। স্যারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930