• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

নিজের সঙ্গে ছেলের সাদৃশ্য নিয়ে যা বললেন সাইফ আলি খান

জ.নি. ডেস্কঃ / ৪৩৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
সাইফ আলি খান (বামে) ও ইব্রাহিম খান

তারকাসন্তান হিসেবে বরাবরই প্রচারের আলোয় থাকেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান।

ছবি-ভিডিও দেখে অনেকেই বলেন- ছেলে অবিকল বাবা সাইফ আলি খানের মতোই দেখতে। তিনি যে হুবহু বাবার মতো, তা মানেন ইব্রাহিম নিজেও। এবার সেই সাদৃশ্যের কথা উঠে এল সাইফের কথাতেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের সঙ্গে তার মিলের প্রসঙ্গ ওঠে। সাইফ তখন বলেন, “সত্যিই আমাদের বেশ এক রকম দেখতে। আমিও দেখেছি সেটা। ‘বিক্রম বেদ’ ছবিতে যদি ২০ বছরের আমি থাকতাম, আমায় একদম ইব্রাহিমের মতোই দেখাত!”

সাইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের ছেলে ইব্রাহিম। তাদের কন্যা সারা আলি খানকেও হুবহু কম বয়সের অমৃতার মতো দেখায়। সাদৃশ্য এতটাই যে ইনস্টাগ্রামে সম্প্রতি দুই ভাইবোনের ছবি দেখে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল!

অনেকেই বলেছিলেন, ‘আরে, এ তো ভাইবোন সেজে সাইফ-অমৃতা!’ সে সময় অনেক বিতর্কিত মন্তব্যও জমা হয় মন্তব্য বাক্সে। বাধে বিতর্কও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930