• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

জন্ম নয়, কর্মে আমার পরিচয়ঃ বলেছিলেন কানন দেবী

সুহৃদ রোমিও / ৩৪৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

শৈশবে তিনি গান ভালোবাসতেন। একসময় সাধ হয়েছিল গায়িকা হওয়ার। মেয়েকে নিজ থেকেই গানের চর্চা করতে দেখে বাবা রতন দাস চেয়েছিলেন তাঁকে গান শেখাতে। এর কিছুদিন পরই মারা যান রতন। আর অভাবের সংসারে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয় মেয়েটিকে। তিনি পরে হয়ে ওঠেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কানন দেবী। এই অভাবই তাঁকে দিয়েছিল সাহস। বানিয়েছিল অভিনেত্রী।

২ / ১০
কানন দেবী সব সময় চেয়েছেন নিজের পরিচয়ে বাঁচতে। আত্মজীবনী ‘সবারে আমি নমি’ তিনি বলেছেন, ‘জন্ম নয়, কর্মে আমার পরিচয়।’ অভাব থেকেই তিনি জীবনবোধ ও বেঁচে থাকার শিক্ষা নিয়েছেন

কানন দেবী সব সময় চেয়েছেন নিজের পরিচয়ে বাঁচতে। আত্মজীবনী ‘সবারে আমি নমি’ তিনি বলেছেন, ‘জন্ম নয়, কর্মে আমার পরিচয়।’ অভাব থেকেই তিনি জীবনবোধ ও বেঁচে থাকার শিক্ষা নিয়েছেন। ছবি: সংগৃহীত
দারিদ্র্যের কারণে মাত্র ১০ বছর বয়সে অভিনয়জগতে নাম লেখান কানন দেবী

দারিদ্র্যের কারণে মাত্র ১০ বছর বয়সে অভিনয়জগতে নাম লেখান কানন দেবী। ছবি: সংগৃহীত
তুলসী বন্দ্যোপাধ্যায় তাঁদের অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে ম্যাডান কোম্পানিতে অডিশনের জন্য নিয়ে আসেন। সিনেমা নির্মাণের প্রতিষ্ঠানটিতে ‘জয়দেব’ দিয়েই শুরু হয় তাঁর অভিনয় ক্যারিয়ার

তুলসী বন্দ্যোপাধ্যায় তাঁদের অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে ম্যাডান কোম্পানিতে অডিশনের জন্য নিয়ে আসেন। সিনেমা নির্মাণের প্রতিষ্ঠানটিতে ‘জয়দেব’ দিয়েই শুরু হয় তাঁর অভিনয় ক্যারিয়ার। ছবি: সংগৃহীত
৫ / ১০
শুরুর দিকে অভিনয়ে এসেও তাঁকে বঞ্চিত হতে হয়েছে। এই বঞ্চিত হওয়ার কারণে তাঁর মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। চেয়েছিলেন এমন অভিনয় করবেন যেন তাঁকে সবার দরকার হয়। পরে তিনি হয়ে ওঠেন সফল অভিনেত্রী

শুরুর দিকে অভিনয়ে এসেও তাঁকে বঞ্চিত হতে হয়েছে। এই বঞ্চিত হওয়ার কারণে তাঁর মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। চেয়েছিলেন এমন অভিনয় করবেন যেন তাঁকে সবার দরকার হয়। পরে তিনি হয়ে ওঠেন সফল অভিনেত্রী। ছবি: সংগৃহীত
নির্বাক পেরিয়ে সবাক সিনেমায় তাঁর অভিনয় আরও গতি পায়। হয়ে ওঠেন আলোচিত নায়িকা। তাঁর অভিনীত ‘ঋষির প্রেম’, ‘প্রহ্লাদ’, ‘কংসবধ’, ‘বিষ্ণুমায়া’, ‘মা’, ‘কণ্ঠহার’, ‘বাসবদত্তা’, ‘পরাজয়’, ‘যোগাযোগ’, ‘মুক্তি’, ‘বিদ্যাপতি’, ‘সাথী’, ‘পরিচয়’, ‘শেষ উত্তর’, ‘মেজদিদি’ জনপ্রিয়তা পায়

নির্বাক পেরিয়ে সবাক সিনেমায় তাঁর অভিনয় আরও গতি পায়। হয়ে ওঠেন আলোচিত নায়িকা। তাঁর অভিনীত ‘ঋষির প্রেম’, ‘প্রহ্লাদ’, ‘কংসবধ’, ‘বিষ্ণুমায়া’, ‘মা’, ‘কণ্ঠহার’, ‘বাসবদত্তা’, ‘পরাজয়’, ‘যোগাযোগ’, ‘মুক্তি’, ‘বিদ্যাপতি’, ‘সাথী’, ‘পরিচয়’, ‘শেষ উত্তর’, ‘মেজদিদি’ জনপ্রিয়তা পায়। ছবি: সংগৃহীত
৭ / ১০
কানন দেবী ছিলেন খুবই আন্তরিক। একবার একটি প্রোডাকশন হাউসে একজন তাঁর সামনে বলেছিলেন, পুঁটি মাছের তরকারি খেতে চান। পরে লোক পাঠিয়ে মাছ আনানো হয়। কানন দেবী নিজেই সেই মাছ কুটে রান্না করেছিলেন

কানন দেবী ছিলেন খুবই আন্তরিক। একবার একটি প্রোডাকশন হাউসে একজন তাঁর সামনে বলেছিলেন, পুঁটি মাছের তরকারি খেতে চান। পরে লোক পাঠিয়ে মাছ আনানো হয়। কানন দেবী নিজেই সেই মাছ কুটে রান্না করেছিলেন। ছবি: সংগৃহীত
কানন দেবীর সঙ্গে সুচিত্রা, সাবিত্রী, উত্তম কুমারদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনটাও জানা যায়, সুচিত্রার অন্তরালে যাওয়ার আদেশ কাননই দিয়েছিলেন। একটি শুটিংয়ের মুহুর্তে শিশু শিল্পীর সঙ্গে কানন দেবী

কানন দেবীর সঙ্গে সুচিত্রা, সাবিত্রী, উত্তম কুমারদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনটাও জানা যায়, সুচিত্রার অন্তরালে যাওয়ার আদেশ কাননই দিয়েছিলেন। একটি শুটিংয়ের মুহুর্তে শিশু শিল্পীর সঙ্গে কানন দেবী। ছবি: সংগৃহীত
৯ / ১০
বাংলা সিনেমার এই গ্ল্যামার গার্ল তারকা হওয়ার পরও তাঁর মধ্যে তারকাসুলভ আচরণ প্রকাশ পেত না। তাঁর সামনে কেউ নিচে বসতে পারতেন না। সবাইকে সম্মান দিতেন। সেই কারণেই হয়তো বইয়ের নাম দিয়েছিলেন, ‘সবারে আমি নমি’

বাংলা সিনেমার এই গ্ল্যামার গার্ল তারকা হওয়ার পরও তাঁর মধ্যে তারকাসুলভ আচরণ প্রকাশ পেত না। তাঁর সামনে কেউ নিচে বসতে পারতেন না। সবাইকে সম্মান দিতেন। সেই কারণেই হয়তো বইয়ের নাম দিয়েছিলেন, ‘সবারে আমি নমি’। ছবি: সংগৃহীত
ভাগ্যই তাঁকে সিনেমার গানে নিয়ে আসে। নায়িকাদের মধ্যে তিনি প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন। তাঁর গাওয়া ‘আমি বনফুল গো’, ‘তুফান মেইল যায়’, ‘যদি ভালো না লাগে তো দিয়ো না মন’, ‘কথা কইব না বউ’ গানগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছিল। নায়িকা ও গায়িকা হিসেবে খ্যাতি পাওয়া এই কানন দেবী ১৯৯২ সালের ১৭ জুলাই মারা যান

ভাগ্যই তাঁকে সিনেমার গানে নিয়ে আসে। নায়িকাদের মধ্যে তিনি প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন। তাঁর গাওয়া ‘আমি বনফুল গো’, ‘তুফান মেইল যায়’, ‘যদি ভালো না লাগে তো দিয়ো না মন’, ‘কথা কইব না বউ’ গানগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছিল। নায়িকা ও গায়িকা হিসেবে খ্যাতি পাওয়া এই কানন দেবী ১৯৯২ সালের ১৭ জুলাই মারা যান। ছবি: সংগৃহীত

সূত্রঃ দৈনিক প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930