• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

ঈদে গান মানেই সংগীতচিত্র

কাউসার আলম ঢাকা / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

অডিও গানের বদলে সংগীতচিত্র শ্রোতাকে দেয় ছোট্ট একটি চলচ্চিত্রের আনন্দ। তাই বেশির ভাগ গানেই থাকছে মডেল। হয়তো কোনো না কোনো নাটকের অভিনয়শিল্পীই হয়ে উঠছেন গানের মডেল, কখনো মডেল হচ্ছেন শিল্পী নিজে। এদিক থেকে সবচেয়ে এগিয়ে ইমরান মাহমুদুল। গতকাল মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘তোমারই আছি’। এতে নিজেই মডেল হয়েছেন তিনি, সঙ্গে রয়েছেন সাবিলা নূর। গানটিতে তাঁর সহশিল্পী খুদে গানরাজ চ্যাম্পিয়ন লাবিবা। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। তিনি বলেন, ‘আমি ওই প্রতিযোগিতার বিচারক ছিলাম। ওকে (লাবিবা) কথা দিয়েছিলাম, ওর সঙ্গে একটা গান করব। ভাবলাম, ঈদের সময় হবে এই গান প্রকাশের সেরা সময়।’

মমতাজ ও বেলাল খানের গান ‘বাপের বড় পোলা’ দেখা যাবে যাবে শিগগিরই

মমতাজ ও বেলাল খানের গান ‘বাপের বড় পোলা’ দেখা যাবে যাবে শিগগিরই

প্রস্তুত হওয়া ঈদের গানগুলোর মধ্যে আছে মমতাজ ও বেলাল খানের কণ্ঠে ‘বাপের বড় পোলা’। সোমেশ্বর অলির কথা ও বেলালের সুরে এর সংগীতায়োজন করেছেন আল আমিন ও আদিব। সংগীতচিত্রের কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। এখানে দেখা যাবে শিল্পী দুজনকেও। ঈদের আগেই ইউটিউবসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে গানটি। বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই গানটির পরিকল্পনা করেছিলাম। নতুন প্রজন্মের সঙ্গে সংযুক্তি ঘটানোর চেষ্টা এটি। শেষ পর্যন্ত এই ঈদে পরিকল্পনাটি বাস্তবায়িত হতে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930