• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

ইসির নির্বাচনী সংলাপ শুরু আজ

কাউসার আলম / ৪৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, রবিবার সকাল-বিকাল সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সংলাপ অনুষ্ঠানটি নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

গত ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘আমরা মূলত সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছি। ২৮ সেপ্টেম্বর থেকে আমরা সংলাপ শুরু করব।

ধারাবাহিকভাবে সংলাপের শিডিউল করব। পূজার ছুটি আছে এবং সাপ্তাহিক ছুটি আছে। সেগুলোকে বিবেচনায় নিয়ে আমরা এটা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করব।
নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও সংলাপ করব। ’তিনি বলেন, ‘কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। ’

ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031