• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

ইলন মাস্ককে সরিয়ে বার্নার্ড আরনট এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

জ.নি. ডেস্কঃ / ২২২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান থেকে সরে গেলেন ইলন মাস্ক। এ বছর তার মালিকানাধীন বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম কমে যাওয়ায় তিনি শীর্ষ ধনীর তালিকার দ্বিতীয় অবস্থানে চলে গেছেন।

গতকাল বুধবার ফর্বস ও ব্লুমবার্গের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আরনট শীর্ষ ধনীর জায়গাটি দখল করেছেন।

ইলন মাস্ক টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একক ভাবে তার কাছেই সবচেয়ে বেশি ১৪ শতাংশ শেয়ার আছে।

অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন মাস্ক।

ফর্বস এর দেওয়া তথ্য অনুযায়ী, মাস্কের সম্পদের মূল্যমান এ মুহূর্তে ১৭৮ বিলিয়ন ডলার।

এছাড়াও, বিনিয়োগকারীদের আশংকা, বিদ্যুৎচালিত গাড়ির চাহিদাও কমে আসতে পারে। এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি, ঋণের ক্রমবর্ধমান সুদের হারে ভোক্তার উৎসাহ কমে যাওয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যুৎচালিত গাড়িকে কারণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।

এছাড়াও, ত্রুটিপূর্ণ গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিতে বাধ্য হওয়া এবং এর অটোপাইলট ফিচারের বিভিন্ন ত্রুটি নিয়ে সরকারি তদন্তও টেসলার শেয়ারের দরপতনের পেছনে দায়ী।

টুইটারেও চলছে বিভিন্ন সমস্যা।

সম মিলিয়ে বলা যায়, ইলন মাস্কের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031