• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

আমেরিকায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় গুলিতে নিহত ৬

জ.নি. ডেস্কঃ / ২৯৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) শোভাযাত্রায় গুলিতে ৬ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হঠাৎ বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে আতঙ্কে এদিক ওদিক ছুটছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইউএসএ টুডে। গুলিবর্ষণের পর কর্তৃপক্ষ ছয়জন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে। স্থানীয় খবর অনুযায়ী, নিয়মিত রুটে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হওয়ার কয়েক মিনিট পরেই একটি দোকানের ছাদ থেকে এক বন্দুকধারী শোভাযাত্রায় গুলি চালাতে শুরু করে।

শিকাগোর উপকণ্ঠের স্বচ্ছল উপশহর হাইল্যান্ড পার্কের রাস্তায় ওই গুলির ঘটনা ঘটে। স্থানীয় পরিবারগুলো ফুটপাতে বসে কুচকাওয়াজ দেখছিল। ভিডিওর পরের দৃশ্যেই তাদের লাফিয়ে উঠে দৌড়াতে দেখা যায়। নেপথ্যে শোনা যায় কেউ চিৎকার করে বলছে ‘বন্দুকের গুলি হচ্ছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031