• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

রিহ্যাব নির্বাচনকে সামনে রেখে ঐক্য পরিষদের নির্বাচনি প্রচারণা আরও বেগবান করতে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ফরিদুল আলম ফরিদ / ১১১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ১৮ই এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও অভিজ্ঞ ব্যক্তিত্ব মোহাম্মদ আলিম উল্লাহ। তার ব্যালট নম্বর- ৫৫। এবারের নির্বাচনে তিনি আবাসন খাতের টেকসই উন্নয়ন, সদস্যদের স্বার্থ সুরক্ষা এবং ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ ও গতিশীল করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।

ঐক্য পরিষদের নির্বাচনি প্রচারণা আরও বেগবান করতে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন রূপায়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল ও তার পরিবারবর্গ, রিহ্যাবের সভাপতি ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলি ভুইয়াসহ ঐক্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।

ঐক্য পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন এইচ এল রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক রাগিব আহসান, ল্যান্ডমার্স কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলিম উল্যাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রিহ্যাবকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ ঐক্য পরিষদের ভিশন ও কর্মপরিকল্পনার প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেন এবং একটি সুন্দর, সুশাসিত ও উন্নয়নমুখী রিহ্যাব গঠনে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031