• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি, কমেছে দাম

জ.নি. রিপোর্টঃ / ৫২৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজের আমদানি। আমদানি বাড়ায় বন্দরের পাইকারী ও খুচরা বাজারে কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে কমেছে ২ থেকে ৪ টাকা। আমদানি বাড়ার সাথে সাথে দাম কমেতে শুরু করেছে বলে জানালো ব্যবসায়ী আলমগীর।

এদিকে বন্দরে পেঁয়াজের দাম কমায় বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ভিড় করছেন। পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় বন্দর থেকে দ্রুত ছাড়করণ করতে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানায় বেসরকারি অপরাটের হিলি পানামা লিংক লিমিটেড কর্তৃপক্ষ। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, এই বন্দরের আমদানিকৃত সকল পণ্য দ্রুত ছাড়করণে আমরা ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। তবে পেঁয়াজ যেহেতু কাঁচা পণ্য, কাজেই তা দ্রুত ছাড়করণ করে দেশের বাজারে ব্যবসায়ী সরবরাহ করতে পারে সে লক্ষ্যে তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

হিলি স্থলবন্দর অভ্যন্তরে ও খুচরা বাজার ঘুরে জানা যায় ,বন্দর অভ্যন্তরে ভারত থেকে সারি সারি প্রবেশ করছে পেঁয়াজবোঝাই ট্রাক। পেঁয়াজ ক্রয়ের জন্য ভিড় জমাচ্ছেন পাইকাররা। অন্যদিকে আমদানি বেশির কারনে খুচরা বাজারে প্রকারভেদে পেঁয়াজের দাম কেজিতে দুই থেকে চার টাকা করে কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতার মাঝেও। চলতি সপ্তাহের গেলো শনিবার বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।

দাম কমার কারণ হিসেবে হিলি স্থলবন্দরের আমদানিকারক বাবু জানান, দেশের বাজারে চাহিদা থাকায় এই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানিটা বেড়েছে। আমদানি বাড়ার কারণে স্থানীয় বাজারে পণ্যটির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। কাঁচা পণ্যের নিয়মই এটি, আমদানি বাড়লে দামও কমে। আমদানি বাড়লে বাজারে পণ্যটির দাম আরো কমে আসবে।

এদিকে হিলি বাজারের খুচরা বিক্রেতা শরিফ জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। যার কারণে আমরা সেখান থেকে কম দামে পেঁয়াজ কিনতে পারছি এবং কম দামে বিক্রি করছি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। দাম বাড়ানো সুযোগ আমাদের হাতে থাকে না। কথা হয় হিলি বাজারের রহমত ও রাজিব নামের দুজন সাধারণ ক্রেতার সঙ্গে। তারা বলেন, আজকে আমরা হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসলাম। আজ একটু পেঁয়াজের দামটি কাম। এরকম দাম কম হলে আমাদের জন্য একটু ভালো হয়।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার ভারত থেকে মাত্র ৬টি পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করলেও রবি ও সোমবার ভারত থেকে ৬০টি পেঁয়াজবোঝাই ট্রাকে ১ হাজার ৭শ ৪৬ মেট্টিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031