• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

খাতা না দেখেই ফল প্রকাশ, শিক্ষক সংকটে বিপর্যস্ত বিদ্যালয়

দুলাল সরকার / ৮৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলাব, নরসিংদী। ছবি- দুলাল সরকার

দুলাল সরকার: নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা মূল্যায়ন ছাড়াই ফল প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। গত দুই বছর ধরে একাধিক শ্রেণির বিভিন্ন বিষয়ের খাতা না দেখেই নম্বর দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

অভিযোগ রয়েছে, কিছু শিক্ষক খাতা নিজেরা না দেখে শিক্ষার্থী বা তাদের স্বজনদের দিয়ে মূল্যায়ন করান। আবার অনেক ক্ষেত্রে ইচ্ছামতো নম্বর দেওয়া হয়। পাঠদানেও অবহেলার কারণে সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রধান শিক্ষক মৃত্যুর পর ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দুই শিক্ষককে ডেপুটেশনে পাঠানো হয়েছে। বর্তমানে ১৪১ শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র তিনজন, যেখানে প্রয়োজন অন্তত ছয়জন।

উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031