খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জনসাধারণের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন। দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে কম্বল তুলে দেওয়া হয় রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায়।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দীন আলম।
তিনি সকলের কাছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা করেন। সকলের কাছে ওনার পরিবারের জন্য দোয়া চান। এবং দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান।এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্মরণ করে উনার জন্য দোয়া চান।
রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকা, দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে নারী-পুরুষ শিশুদের মধ্যে কম্বল, সোয়েটার ও শাল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য। ঈমান হোসেন নূর, যুগ্ন আহবায়ক, বনানী থানা বিএনপি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন মিজান। জনাব মহিউদ্দিন চৌধুরী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-দপ্তর সম্পাদক, ঢাকা মহানগর উত্তর সাবেক যুবদল নেতা মোঃ মহিউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা দ্বীন মোহাম্মদ শাহাদত হোসেন (পিয়ার্স)। এছাড়াও স্থানীয় বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ শুধু একটি সহায়তামূলক কাজ নয়, এটি মানবিক মূল্যবোধের প্রকাশ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। বক্তারা আরও বলেন, শীতজনিত রোগ ও কষ্ট থেকে রক্ষা পেতে শীতবস্ত্র অসহায় মানুষের জন্য অত্যন্ত জরুরি।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি এলাকাবাসীর আনন্দ প্রকাশ করেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭। এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থিতা করছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত।