• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

শাহরুখ খান বললেন, এটাই আমার দেখা সেরা বিশ্বকাপ

জ. নি. ডেস্কঃ / ২৬৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
শাহরুখ খান

শাহরুখ খান
শাহরুখ খান

খেলা দেখে শাহরুখ ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আমার দেখা এখন পর্যন্ত সেরা এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ। শৈশবে মায়ের সঙ্গে বসে খেলা দেখতাম। তখন ছোট টেলিভিশন ছিল। এখন আমি সন্তানদের সঙ্গে খেলা দেখি—সেই একই উচ্ছ্বাস, উত্তেজনা কাজ করে। সবশেষে এবারের চমক দেখানোর জন্য মেসিকে ধন্যবাদ। আমাদের সবার বিশ্বাস ছিল, এই (মেসি) মেধাবী, পরিশ্রমী, স্বপ্নবাজ খেলোয়াড়ের হাতেই যাবে বিশ্বকাপ।’

শাহরুখ খান

শাহরুখ খান

বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর ‘পাঠান’ সিনেমার প্রচারণা নিয়ে। সেই সিনেমার প্রচারে গত রোববার সন্ধ্যায় হাজির হয়েছিলেন স্পোর্টস ১৮–এর অতিথি হয়ে। সেখানেও শাহরুখের মুখে ঘুরে ফিরে আসে ফুটবল খেলা। অনুষ্ঠান সঞ্চালক এবং ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনির সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে জমিয়ে আড্ডা দেন শাহরুখ। এই সময় আলোচনায় তিনি মেসির বিদায় নিয়েও প্রশ্ন তোলেন। শাহরুখ বলেন, ‘আমি মোটেই মনে করি না, মেসির বিদায় নেওয়ার সময় হয়েছে। তাঁর বয়স সবেমাত্র ৩৫ বছর। এই বয়সে রোনাল্ডোও খেলেছেন।’

গত সোমবার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ ওঠে ছবির বিরুদ্ধে

গত সোমবার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ ওঠে ছবির বিরুদ্ধে

গত সোমবার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ ওঠে ছবির বিরুদ্ধে। মধ্যপ্রদেশে তো ছবি নিয়ে বিক্ষোভ হয়। জ্বালানো হয় শাহরুখ–দীপিকার কুশপুত্তলিকা। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বর্জনের ডাক দেওয়া হয়। কিন্তু শাহরুখ দমে যাননি। তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর ছবির প্রচারণা। ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৪ বছর পর আগামী ২৫ জানুয়ারি পর্দায় ফিরছেন বলিউড বাদশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031