• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

বিএফডিসিতে মাছ নামিয়ে আবারো সাগরে ফিরছেন জেলেরা

কাউসার আলম / ৫১৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

সাগর থেকে ট্রলারে ইলিশ বোঝাই করে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরতে শুরু করেছেন বরগুনা উপকূলের জেলেরা। ঘাটে ফিরেই দ্রুত ট্রলার মালিক বা আড়তদারদের মাছ বুঝিয়ে দিয়ে আবারো তারা ফিরে যাচ্ছেন গভীর সমুদ্রে।

জেলেরা বলছেন, যে পরিমাণ মাছ আশা করেছিলেন তার চেয়েও বেশি মাছ আটকা পড়েছে তাদের জালে।

সোমবার সকালে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) পাথরঘাটায় গিয়ে দেখা যায় ইলিশ বোঝাই ট্রলার একের পর এক ঘাটে ভিরছে। এসব ট্রলারে থাকা জেলেরা দ্রুত মাছ আড়তদারদের কাছে রেখে আবারো ফিরে যাচ্ছেন গভীর সমুদ্রে।

এফবি মা ট্রলারের মাঝি শহিদুল ইসলাম ফকির রাইজিংবিডিকে বলেন, ‘নিষেধাজ্ঞা মেনে গভীর সাগরে মাছ শিকার করা বন্ধ রেখেছিলাম ৬৫ দিন। ২৩ জুলাই মধ্যরাতে ট্রলার নিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গিয়ে জাল ফেলি। শুরুতেই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে আমাদের জালে। তাই অতিরিক্ত তেল খরচ করে দ্রুত গতিতে ট্রলার নিয়ে মালিকের কাছে মাছ রাখতে এসেছি আমরা। মাছ নামানো শেষ হলেই আবারও চলে যাবো  সাগরে।‘

একই ট্রলারের জেলে বরুন শীল বলেন, ‘৬৫ দিন পর সাগরে গিয়ে প্রচুর পরিমাণে মাছ পেয়েছি। শ্রাবণ মাস, বৃষ্টি হচ্ছে, তাই ইলিশ পানির একদম উপরভাগে চলে এসেছে। তাই সব জেলেদের জালে মাছ ধরা পড়ছে।’

এফবি সাইফুল্লাহ ট্রলারের মাঝি সাদেক আলী বলেন, ‘নিষেধাজ্ঞার দিনগুলোতে অনেক কষ্ট করেছেন জেলেরা। এবার সেই  কষ্টের লাগব হয়েছে। আমরা প্রচুর মাছ পাচ্ছি।’

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘যেসব জেলেরা সাগর মোহনায় মাছ শিকার করেন, তাদের মধ্যে প্রায় অর্ধশতাধিক ট্রলার ঘাটে ফিরেছে। সব ট্রলারই মাছ বোঝাই হয়ে ফিরেছে। যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে গেছেন, তারা আরও ৪-৫ দিন পর ফিরবেন।’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জেলেরা ইলিশসহ নানান ধরনের মাছ পাচ্ছেন সাগর মোহনায়। গভীর সাগরে যেসব জেলেরা মাছ শিকার করছেন, তারাও প্রচুর মাছ পাবেন। এসব সরকারের বৈজ্ঞানিক পরিক্ষার ফল। সরকারের নানা তৎপরতার কারণেই প্রচুর মাছ ধরা পড়ছে।’

দেশের সমুদ্র সীমায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে সরকার ২০১৯ সাল থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930