• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

সেতু উদ্বোধনের আগেই বিদ্যুৎ লাইনের তার চুরি, আটক ৫

জ.নি. ডেস্কঃ / ৪৮২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

পিরোজপুরে কচা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালি প্রান্তের বিদ্যুৎ লাইনের তামার তার উদ্বোধনের আগেই চুরি হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাতে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানাপুলিশ ৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার ভাঙারির দোকানদার বেলায়েত হোসেন, একই উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৪৫) ও দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জলিল হাওলাদারের ছেলে বেলায়েত হাওলাদার (৩০), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের ছেলে তরিকুল ইসলাম (২০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউছার হোসেন (২২) ও হোসেন গাজীর ছেলে ওহিদুল গাজী (২৫)।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, বিদ্যুতের তার চুরির অভিযোগে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ওই সেতু নির্মানের দায়িত্বে থাকা চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় ওই ভাঙ্গারির দোকান থেকে চারটি বস্তায় ভর্তি অবস্থায় ওই মালামাল গুলো উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930