• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

কলকাতা চলচ্চিত্র উৎসবে একাধিকবার অপমানিত হয়েছি: মিমি

জ.নি. ডেস্কঃ / ৪০৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
মিমি চক্রবর্তী

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হল না টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে। এ বিষয়ে জানতে চাইলে মিমি বলেন, “আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই পর্যন্তই শেষ। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও এসেছে! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।”

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাকে অবাক করেছে।

তবে এই ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯ সালের চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার নাম পর্যন্ত সঠিকভাবে বলা হয়নি।

মিমি বললেন, “আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে’।”

কাকতালীয়ভাবে ২০১৯ সালের চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।

প্রত্যেকবার চলচ্চিত্র উৎসব ঘিরে তার প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ মিমি, “দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওঁর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না…।”

এবারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাকেই নিশানা করলেন মিমি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930