• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

মা হলেন নাজিরা মৌ

কাউসার আলম ঢাকা / ২৭৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

রুটিন মাফিক চিকিৎসকের কাছে পরীক্ষা করাতে গেলে তারা নাজিরাকে প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। নির্ধারিত সময়ের প্রায় ২৬ দিন আগেই সন্তানের জন্ম দেন মৌ। মা ও মেয়েকে আরও দুদিন হাসপাতালে থাকতে হবে। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাজিরা মৌ। জনতার নিঃশ্বাসকে বলেন, ‘সন্তানের মুখ দেখে জীবনের সব দুঃখ–কষ্ট ভুলে গেছি। এর চেয়ে শান্তির অনুভূতি আর কিছু হয় না।’

চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন নাজিরা মৌ ও মিজানুর মুরাদ রহমান। যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ পেশায় ব্যবসায়ী।

নিয়মিত টিভি নাটকে অভিনয় করেন নাজিরা মৌ
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০০৬ সালে ‘বিনোদন বিচিত্রা’ প্রতিযোগিতায় রানার আপ হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন নাজিরা মৌ। পরের বছর দেবাশীষ বিশ্বাসের টিভি নাটকের মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক। তিনি নিয়মিত র‍্যাম্প মডেলিং ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছিলেন। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে বিজ্ঞাপনে কাজ করেই বেশি পরিচিতি পান নাজিরা মৌ। ‘কখনো নির্জন দুপুর আসে’, ‘বিহঙ্গকাল’, ‘ভালোবাসি তোমায়’, ‘বেঙ্গল সমিতি’, ‘মি. সুলতান’, ‘ব্রেক ফেল’, ‘রঙপেন্সিল’ তাঁর উল্লেখযোগ্য নাটক ও টেলিছবি ‘রসিয়া’, ‘তালপাতার পাখা’।

ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে নাজিরা মৌ
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নাজিরা মৌ অভিনীত প্রথম সিনেমা ‘নন্দিনী’ রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930