• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

আবুল খায়ের সরকার / ৫৬৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নেথোয়াই মারমা (৬০)। শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তিনি আগামী ১১ নভেম্বর হতে যাওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী জানান, নেথোয়াই মারমা শনিবার মনোনয়নপত্র জমা দিতে এলাকায় গিয়েছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন তিনি। তবে এ বিষয়ে জেএসএসের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031