• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ বাড্ডা ও ভাটার থানার ওসি ও ওসি তদন্তের নাম ভাঙিয়ে জুয়ার সাম্রাজ্য: নেপথ্যে আমান-দিলীপ কুমার ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন থমকে আছে, নেপথ্যে কী? মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক: সম্ভাবনার আড়ালে চাপা পড়ে থাকা এক উইকেট শিকারীর গল্প অন্যায়কারী যদি আমার কাছের মানুষও হয় তবু্ও তাকে ছাড় দেওয়া হবে না: হারুণ অর রশিদ এমপি Visual organization and focus dynamics ধান-চালের সরকারি দাম নির্ধারণ করেছে সরকার রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান

বাড্ডা ও ভাটার থানার ওসি ও ওসি তদন্তের নাম ভাঙিয়ে জুয়ার সাম্রাজ্য: নেপথ্যে আমান-দিলীপ কুমার

নিজস্ব প্রতিবেদক / ২৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বাড্ডা ও ভাটার থানার ওসি ও ওসি তদন্তের নাম ভাঙিয়ে জুয়ার সাম্রাজ্য- স্বৈরাচারের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের এজাহার ভুক্ত মমামলার আসামি হয়েও বেপরোয়া দিলীপ, ভাটারায় আমান-দিলীপের দাপট ।

রাজধানীর ভাটারা ও বাড্ডা থানা এলাকাজুড়ে আইনশৃঙ্খলার চরম প্রশ্নের জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি, ভাটারা থানা ও বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ওসি তদন্তের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে বেপরোয়া তৎপরতা চালিয়ে যাচ্ছে আমান ও তার সহযোগী দিলীপ কুমার।

অভিযোগ অনুযায়ী, দিলীপ কুমারের বিরুদ্ধে বাড্ডা থানায় দুটি মামলা থাকা সত্ত্বেও তিনি কোনো ধরনের আইনি বাধার মুখে পড়ছেন না। বরং এজাহারভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে চলাফেরা করছেন এবং আমানের সঙ্গে মিলে একটি বিস্তৃত অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

স্থানীয়দের ভাষ্য, এই চক্র শুধু একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়-বরং ধাপে ধাপে একটি বড় সাম্রাজ্যে রূপ নিয়েছে। তাদের প্রভাব এতটাই বিস্তৃত যে, এলাকায় ভয় ও নীরবতার সংস্কৃতি তৈরি হয়েছে। কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না, আবার কেউ প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়ছে।
অভিযোগে আরও বলা হয়েছে, নিজেদের প্রভাব জাহির করতে তারা প্রায়ই থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে থাকে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টি করছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে।

সচেতন মহলের মতে, কোনো মামলার আসামি যদি প্রকাশ্যে এভাবে প্রভাব বিস্তার করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, তবে তা শুধু আইনের শাসনের দুর্বলতাই প্রকাশ করে না-বরং অপরাধীদের জন্য এক ধরনের উৎসাহ হিসেবেও কাজ করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন এখন একটাই-আইনের চোখ ফাঁকি দিয়ে কতদিন চলবে এই প্রভাবের দাপট? এবং কবে নাগাদ এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন? আমান-দিলীপ কুমার এর নৈরাজ্য এমনি ভাবে কি চলতেই থাকবে?

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে দিলীপ কুমার। ছবি- সংগৃহীত

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031