• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
বাড্ডা ও ভাটার থানার ওসি ও ওসি তদন্তের নাম ভাঙিয়ে জুয়ার সাম্রাজ্য: নেপথ্যে আমান-দিলীপ কুমার ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন থমকে আছে, নেপথ্যে কী? মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক: সম্ভাবনার আড়ালে চাপা পড়ে থাকা এক উইকেট শিকারীর গল্প অন্যায়কারী যদি আমার কাছের মানুষও হয় তবু্ও তাকে ছাড় দেওয়া হবে না: হারুণ অর রশিদ এমপি Visual organization and focus dynamics ধান-চালের সরকারি দাম নির্ধারণ করেছে সরকার রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি

অন্যায়কারী যদি আমার কাছের মানুষও হয় তবু্ও তাকে ছাড় দেওয়া হবে না: হারুণ অর রশিদ এমপি

ফরিদুল আলম ফরিদ / ৩৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, “অন্যায়কারী যদি আমার কাছের মানুষও হয়, তবুও তাকে ছাড় দেওয়া হবে না।” তাঁর এই দৃঢ় অবস্থান স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, সাম্প্রতিক রাজবাড়ী আসনের পাংশা উপজেলার মাছপাড়ার এক ঘরোয়া জনসভায় তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁর ভাষায়, “আইনের চোখে সবাই সমান- কেউই ছাড় পাবে না।”

এ সময় তিনি আরও বলেন, রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দী-কালুখালী) এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। কোনো ধরনের অপরাধ বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন বক্তব্য জনমনে ইতিবাচক বার্তা দেবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে আরও জোরালো করবে। তবে এর বাস্তব প্রয়োগ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সাহসী ঘোষণা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন- এ ধরনের বক্তব্য বাস্তবে কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলে দেবে।

সব মিলিয়ে, হারুন অর রশিদ-এর এই মন্তব্য রাজবাড়ী-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031