• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন ক্ষমতার মঞ্চে রাজনীতির খেলায় পিষ্ট সাধারণ মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে কমানো হচ্ছে সাপ্তাহিক ছুটি খাতা না দেখেই ফল প্রকাশ, শিক্ষক সংকটে বিপর্যস্ত বিদ্যালয় স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ: ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তা পদে রদবদল আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: দুদকে আবেদন খৎনা প্রক্রিয়ায় ঝুঁকি: সচেতনতার অভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা!

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যেসব তারকারা

জ.নি. ডেস্ক : / ২১৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। দেশটির রাজধানী নয়াদিল্লিতে ন্যাশনাল মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একে একে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বরাবরের মতো বাজিমাত করলেন দক্ষিণীরা।

‘কান্তারা’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হলেন ঋষভ শেঠি। এদিকে চলতি বছর সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝোলায়। ‘তিরুচিত্রম্বলাম’ নামক তামিল সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন নিত্যা মেনন। গুজরাটি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’র জন্য মানসী পারেখও যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন।

এদিকে চলতি বছর জাতীয় মঞ্চে আরও একবার বাংলার নাম উজ্জ্বল করলেন অরিজিৎ সিং। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ‘কেসারিয়া’ গানের জন্য সেরা পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিৎ। এ ছাড়া সেরা বাংলা সিনেমার পুরস্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান।’

জাতীয় পুরস্কারের মঞ্চে এবার সেরা রূপটান শিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ডু। ‘অভিযাত্রিক’ সিনেমার জন্য এই সম্মান পেলেন তিনি। পাশাপাশি অনীক দত্তর এই ছবির ঝুলিতেই জায়গা হলো সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার।

অন্যদিকে সঞ্জয় চৌধুরীর মালায়ালাম সিনেমা ‘কাধিকান’র জন্য স্পেশাল জুরি মেনশন সম্মান পেয়েছেন। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে ‘গুলমোহর’।

একনজরে পুরস্কারের তালিকা—

সেরা ছবি- আত্তাম (মালায়ালাম)

সেরা বিনোদনমূলক ছবি- কান্তারা

সেরা তেলেগু ছবি- কার্তিকে ২

সেরা তামিল ছবি- পোন্নিয়ান সেলভান (পার্ট ১)

সেরা কন্নড় ছবি- কেজিএফ চ্যাপ্টার ১

সেরা হিন্দি ছবি – গুলমোহর

সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা সংগীত পরিচালক- প্রীতম (ব্রহ্মাস্ত্র)

সেরা পার্শ্ব গায়ক- অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)

সেরা পার্শ্ব গায়িকা- বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)

সেরা গীতিকার- ফৌজা (নওশাদ সদর খান)

সেরা রূপটান (মেকআপ) শিল্পী- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)

সেরা প্রোডাকশন ডিজাইন- অপরাজিত (বাংলা)

সেরা অভিনেতা- ঋষভ শেঠি (কান্তারা)

সেরা সহ-অভিনেতা- পবন রাজ মালহোত্রা (ফৌজা)

সেরা অভিনেত্রী- নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম)

মানসী পারেখ (গুজরাটি ছবি-কচ্ছ এক্সপ্রেস)

সেরা সহ-অভিনেত্রী- নীনা গুপ্তা (উঁচাই)

সেরা সম্পাদনা- আত্তম (মালায়ালাম)

সেরা স্টান্ট কোরিয়োগ্রাফি- কেজিএফ ২

সেরা পরিচালক- উঁচাই (পরিচালক-সুরজ আর বারজাতিয়া)

সেরা নবাগত পরিচালক- ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর- এআর রহমান (পোন্নিয়ান সেলভান পার্ট-১)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031