• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

পাংশায় সাবেক এমপি নাসিরুল হক সাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ফরিদুল আলম ফরিদ / ৮৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজবাড়ীর পাংশায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পৌর শহরের থানা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদ, উপজেলা বিএনপি’র সভাপতি মো. চাঁদ আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান ও মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু।

এছাড়াও উপস্থিত ছিলেন সরিষা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রেজাউল করিম (হুমায়ুন), বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. লিয়াকত আলী খান, মাছপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জমির উদ্দিন আহমেদ, পাট্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আরিফুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু’র দ্রুত আরোগ্য কামনা করে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

তথ্য ও ছবি সংগ্রহে: ফরুক হোসেন (মাছপাড়া)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031