• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

শুধুমাত্র অনুদানের সিনেমা দিয়েই মুখর সিনেপাড়া

জিয়াউল হক মনির / ২৯২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

গত কয়েকবছর ধরে ভালো সিনেমার খরা চলছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। হাতেগোনা দু-একটি ছাড়া অধিকাংশ ছবিই ব্যবসা করে উঠতে পারছে না। ব্যবসা সফল তো দূরের কথা মূলধনও ফিরে পান না অনেকে। ফলে বেশিরভাগ প্রযোজকই মুখ ফিরিয়ে রেখেছেন বাংলা সিনেমা থেকে। করোনার প্রাদুর্ভাবে যেক’টি সিনেমার শুটিং বন্ধ ছিল সেগুলোর কাজ শেষ করা ছাড়া নতুন কোনো সিনেমার খবর পাওয়া যাচ্ছিল না বেশ কয়েক মাস ধরে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরাটা যেন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে আশার আলো নিয়ে দুয়ারে দাঁড়াল অনুদানের সিনেমা। ২০২০-২০২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা অভিনেত্রীরা। আশাজাগানিয়া খবর হলো, বিভিন্ন সময় অনুদানের সিনেমায় নামকাওয়াস্তে কিছু অভিনয়শিল্পী ও কলাকুশলী নিয়ে কাজ করা হলেও এবার তারকাশিল্পীরাও এতে কাজ শুরু করেছেন। বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন মনে করছেন সিনে বোদ্ধারা। তথ্যমতে, চলতি অর্থবছরে সরকার মোট ২০টি সিনেমা নির্মাণের জন্য অনুদান দিয়েছে। এর মধ্যে ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও নয়টি স্বল্পদৈর্ঘ্য। গত বছরের চেয়ে এ সংখ্যা চারটি বাড়িয়েছে তথ্য মন্ত্রণালয়। বেশ কয়েকটি অনুদানের সিনেমার কাজ চলমান রয়েছে।

অরুণ চৌধুরী নিজের তৃতীয় সিনেমা ‘জলে জ্বলে তারা’র শুটিং শুরু করেছেন। এরই মধ্যে চার দিন শুটিংও সেরেছেন তিনি। নারীপ্রধান গল্পের এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার বীপরিতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ এফএস নাঈমকে। কাজী হায়াতের পরিচালনাধীন সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’র শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু জুটি। মুনতাসীর মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। ৯ অক্টোবর রোববার থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুটিং শুরু হয়েছে ‘জলরঙ’ সিনেমার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। এটি নির্মাণ করছেন অপূর্ব রানা। এরই মধ্যে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সরকারি অনুদানের ছবির শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নিরব। চিত্রনায়িকা মৌসুমী শুটিং করেছেন মির্জা শাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমার। প্রার্থনা ফারদীন দীঘি শুটিং করছেন আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার।

অনুদানপ্রাপ্ত সিনেমার তালিকায় স্থান পেয়েছে অভিনেত্রী জয়া আহসানের ‘রইদ। এটি পরিচালনা করবেন মেসবাউর রহমান সুমন। এ ছাড়া সাধারণ ক্যাটাগরির সিনেমার মধ্যে জাহিদুর রহমান অঞ্জনের ‘চাঁদের অমাবস্যা’, উজ্জ্বল কুমার মণ্ডলের ‘মৃত্যুঞ্জয়ী’, অনুরুদ্ধ রাসেলের ‘জামদানি’, রকিবুল হাসান চৌধুরী পিকলুর ‘দাওয়াল’, অমিতাভ রেজার ‘পেন্সিলে আঁকা পরী’, অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘সাড়ে তিন হাত ভূমি’, ইকবাল হোসেন চৌধুরীর ‘বলি’, জাহাঙ্গীর হোসেন মিন্টুর ‘ক্ষমা নেই’ ও ইব্রাহিম খলিল মিশুর ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং শুরু হবে শিগ্গির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031