• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

রোশান-মাহির ‘আশীর্বাদ’ মাত্র ৮ হলে মুক্তি পেলো !

সুহৃদ রোমিও / ৩০৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'আশীর্বাদ'

দেশের মাত্র ৮টি সিনেমা হলে মুক্তি পেল জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত জেনিফার ফেরদৌস প্রযোজিত সিনেমা ‘আশীবার্দ’। নির্মাতা সূত্রে এ তথ্য জানা গেছে।

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই সিনেমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান রোশান। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ ছাড়া এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

এই ‘আশীবার্দ’ নিয়ে জলঘোলা কম হয়নি। এর সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় রোশান-মাহিকে। তবে সিনেমা মুক্তির আগের রাতে তাদের দ্বন্দ্বের অবসান হয়।

যেসব সিনেমা হলে ‘আশীর্বাদ’ চলছে : 

চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) এই ৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে আশীর্বাদ সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031