• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বস্তাবন্দী লাশ উদ্ধার: কে এই অভিনেত্রী শিমু

কাউসার আলম ঢাকা / ৩৭৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটাধিকার হারানোর ক্ষোভে ফেসবুক আর ইউটিউবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদককে নিয়েও নিজের মতামত জানিয়েছিলেন শিমু। চলচ্চিত্রে লম্বা সময় ধরে কাজ না করলেও ছোট পর্দায় তাঁকে দেখা যেত।
১৯৯৮ সালে বরেণ্য পরিচালক কাজী হায়াতের ‘বর্তমান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শিমুর ঢালিউডে অভিষেক ঘটে। একই পরিচালকের ‘মিনিস্টার’ নামের আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথম চলচ্চিত্রে তাঁকে চিত্রনায়ক মান্নার বোনের চরিত্রটি দেন কাজী হায়াৎ। আজ মঙ্গলবার সকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানালেন, মান্নার অনুরোধে শিমুকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ দিয়েছিলেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটাধিকার হারানোর ক্ষোভে ফেসবুক আর ইউটিউবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদককে নিয়েও নিজের মতামত জানিয়েছিলেন শিমু

দুই দশক আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করা শিমু একটানা ছয় বছর পর্যন্ত কাজ করে গেছেন। এই সময়টায় তিনি অনেক প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সে তালিকায় আরও আছেন চাষী নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা, শরিফুদ্দিন খান, এনায়েত করিম, শবনম পারভীন। মান্না ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, শাকিব খান, জাহিদ হাসান, মোশাররফ করিমসহ অনেক গুণী ও জনপ্রিয় অভিনেতার বিপরীতে।

একটি চলচ্চিত্রের দৃশ্যে সহশিল্পীর সঙ্গে

একটি চলচ্চিত্রের দৃশ্যে সহশিল্পীর সঙ্গে

শিমু সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ ছবিতে অভিনয় করেন। এরপর তাঁকে আর চলচ্চিত্রে অভিনয়ে দেখা না গেলেও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়।
শিমুর ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, একটি বাণিজ্যবিষয়ক সাময়িকী, একটি বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগে কাজ করার পাশাপাশি একটি প্রোডাকশন হাউস পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যবসায়ী সাখাওয়াত আলীমের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের ঘরে দুই সন্তান।

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু
অভিনেত্রী রাইমা ইসলাম শিমু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031