• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

টিকটকের কারণে শাপলা মিডিয়ার সিনেমা থেকে বাদ দীঘি!

আকলিমা আঁখি / ৪৯৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

প্রার্থনা ফারদিন দীঘি আর শিশুশিল্পী নন। রূপালি জগতে তিনি এখন চিত্রনায়িকা। ‘বাবা জানো আমাদের ময়না পাখিটা’ বুলি আওড়ানো দিঘীর মুখে এখন শোনা যাচ্ছে রোমান্টিক সব ডায়ালগ।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকে ভিডিও বানান দীঘি। এসব ভিডিওতে নানারকম গান-সংলাপের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় তাকে। এমনকি বলিউড গান ও হিন্দি সংলাপেও টিকটক করেন তিনি।  আর এই টিকটকই তার সিনেমায় পথের কাঁটা হয়ে দাঁড়াল। প্রযোজক তার টিকটক করা নিয়ে আপত্তি তুলেছেন।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীঘি। তার বিপরীতে ভারত থেকে উড়িয়ে আনার কথা ছিল টালিউডের ‘বরবাদ’ খ্যাত বনি সেনগুপ্ত।

গোটা বিষয়টা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের এক আপত্তিতে সিনেমাটি থেকে বাদ পড়লেন দীঘি।

‘মানব দানব’ এর প্রযোজক সেলিম খান তিনটি শর্ত দিয়েছেন দীঘিকে।

এ বিষয়ে গণমাধ্যমে সেলিম খান বলেন, ‘দীঘিকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত ওই সময়েই শিডিউল দিয়েছেন।’

আর সেসব শর্ত মানতে না পারায় সিনেমাটিতে থাকছেন না এ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031