মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
করাইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক প্রচারণা সুরকন্যা আহমাদ মায়া’র পিএইচডি ডিগ্রি লাভ I top casinò online non AAMS per divertirsi in sicurezza e libertà ‎রাজধানী মহাখালীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মঙ্গলবার আইসিসির সাথে ভিডিও কনফারেন্সের পর বিসিবির একটি বিবৃতি প্রকাশ গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্লট বরাদ্দে দুর্নীতি; শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি আটকের পর শামসুজ্জামান ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব বিবিসি বাংলার প্রতিবেদন : বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে

‘মানুষ হত্যা করবেন না’, তালেবানের উদ্দেশে বললেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুশিয়ার করে দিয়েছেন।

বৃহস্পতিবার কাবুলে তিনি ঘোষণা করেছেন, আফগান জনগণের ওপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো আফগানকে হত্যা করা যাবে না। খবর পাকিস্তানভিত্তিক গণমাধ্যম উর্দুপয়েন্টডটকমের।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের নাগরিকদের তালেবান সাধারণ ক্ষমা করে দিয়েছে। কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারও ওপর প্রতিশোধ নিতে পারবে না।

মোহাম্মদ ইয়াকুব বলেন, যদি কাউকে হত্যা করা হয়, তবে তা ইসলামিক আমিরাতের (তালেবান সরকার ঘোষিত আফগানিস্তানের নতুন নাম) নীতি  নয়।  আপনি কাউকে হত্যা করতে পারেন না, এটি সম্পূর্ণ ভুল কাজ। মুজাহিদিনদের সাধারণ ক্ষমার বিষয়টি মেনে চলা উচিত।  যদি কেউ এর পরও সহিংসতা বজায় রাখে, তবে আমরা তাকে গ্রেফতার করব এবং শরীয়ত মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে।

এর আগে গণমাধ্যমে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের ওপর শারীরিক নির্যাতনের খবর প্রকাশিত হয়।  তার পরই তালেবানের প্রতিরক্ষামন্ত্রী এ হুশিয়ারি দিলেন।

১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তী সরকার গঠন করে এই গোষ্ঠী।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031