• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবর

ফরিদুল আলম ফরিদ / ৫৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আজ বুধবার (০১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়, এরমধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন বাংলা গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।

কণ্ঠশিল্পী হলেও আসিফ আকবর পেশাদার ক্রিকেটের সঙ্গে একসময় যুক্ত ছিলেন। খেলেছেন ফার্স্ট ডিভিশন ক্রিকেট। শিল্পী পরিচিতি পাওয়ার আগে কুমিল্লার ক্রিকেট পাড়ায় তিনি ছিলেন পরিচিত মুখ।

আসিফ আকবর বর্তমানে সিরিজ কনসার্টে পারফর্ম করে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে। সফর শেষে এ মাসের শেষদিকে তার দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031