• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’ মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা সালথায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনের নাম উল্লেখ করে মামলা ৪০ বছর বয়সী দারাজের ড্রাইভার নয়ন মন্ডল মহানগর ছাত্রদলের এজিএস ‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন

চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’

ফরিদুল আলম ফরিদ / ১২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ প্রযোজক আরশাদ আদনান এবং আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া প্রযোজক আরশাদ আদনান এবার হাত মিলিয়েছেন অ্যাকশন ঘরানার সিনেমার জন্য পরিচিত নির্মাতা মোহাম্মদ ইকবালের সাথে। তাদের যৌথ রসায়নে এবার নির্মিত হচ্ছে তারকাবহুল বাণিজ্যিক ঘরানার নতুন সিনেমা ‘নসিব’। বর্তমানে কক্সবাজারের মনোরম ও দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে। ‘নসিব’ শিরোনামের এই সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নতুন এই প্রজেক্টের কথা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, সমুদ্র তীরবর্তী একটি কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটির নীরব মুহূর্ত। রাতের চাঁদের আলো ও আবহে তৈরি করা হয়েছে একটি আবেগঘন পরিবেশ, যা সিনেমার গল্পে রোমান্স ও গভীরতার ইঙ্গিত দেয়। পোস্টার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালো সাড়া ফেলেছে।

‘নসিব’ সিনেমার অন্যতম বড় আকর্ষণ ফ্রেশ জুটি। পরিচালক মোহাম্মদ ইকবাল বরাবরই তার সিনেমায় নতুন কিছু উপহার দিতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কক্সবাজারের সমুদ্রসৈকত ও পাহাড়ি লোকেশনে নতুন জুটিকে নিয়ে রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করছেন পরিচালক। তবে গল্পের খাতিরে ও দর্শকদের চমক ধরে রাখতে জুটি এবং মূল কাস্টিং নিয়ে এখনো এক ধরনের রহস্য জিইয়ে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এছাড়াও ভিনদেশী অভিনয়শিল্পীরা রয়েছেন বলে পরিচালক ইকবাল জানিয়েছেন।

তিনি বলেন, গল্পের প্রয়োজনে আপাতত শিল্পীদের নাম প্রকাশ করছি না। তবে দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, বিগ বাজেটের এই সিনেমাটিতে আধুনিক কারিগরি প্রযুক্তি ও দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স ব্যবহার করা হচ্ছে, যা বড় পর্দায় দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। ঈদকে টার্গেট করেই ‘নসিব’ সিনেমার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজারের প্রথম লটের শুটিং শেষ করে সিনেমার বাকি অংশের দৃশ্যধারণ ঢাকা এবং দেশের বাইরের কিছু মনোরম লোকেশনে হওয়ার কথা রয়েছে।

আগামী ডিসেম্বরে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক ইকবাল। সম্প্রতি ঘটা করে সিনেমাটির মহরত হয়েছে। অন্যদিকে, প্রযোজক আরশাদ আদনান শাকিব খানকে নিয়ে নতুন বছরে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করবেন। সম্প্রতি সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা