• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক ভুল বোঝাবুঝির অবসান, জায়েদ খানকে ‘সরি’ বললেন রিফাত চৌধুরী ‘সাবান কোম্পানি মিডিয়ার দায়িত্ব নেওয়ার পরই শিল্পীদের পতন হয়েছে’: অভিনেতা ও কবি রিফাত চৌধুরী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী

ফরিদুল আলম ফরিদ / ২২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আবারও মঞ্চনাটকে কাজ শুরু করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা উত্তম অধিকারী। ‘জামাই ডট কম’ নাটক নিয়ে মঞ্চে ফিরেছেন তিনি। নাটকটি রচনা করেছেন জুয়েল কবির, নির্দেশনা দিয়েছেন হাফিজুর রহমান সুরুজ এবং প্রযোজনা করেছে থিয়েটার ৩৭।

ইতোমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নাটকটির মঞ্চায়ন হয়েছে। কমেডি ও বার্তাধর্মী এই নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে আশা করছেন উত্

উত্তম অধিকারী বলেন, “অভিনয়ের সকল ক্ষেত্রেই সমানভাবে প্রাধান্য দিয়ে থাকি। তবে মঞ্চ হলো অভিনয়ের আসল ঠিকানা। সরাসরি দর্শকদের আনন্দ উপভোগ করা আমি খুবই উপভোগ করি।”

তিনি আরও বলেন, “প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর মঞ্চনাটক করা এবং মঞ্চনাটক দেখা উচিত বলে আমি মনে করি।”

অভিনেতার মতে, সময়ের সঙ্গে দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। এ কারণে এখন রুচিশীল দর্শকরা মঞ্চে আসছেন এবং নিয়মিত মঞ্চনাটক উপভোগ করছেন।

পরিশেষে উত্তম অধিকারী সকল মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তিনি বলেন, ‘ভবিষ্যতেও আরও ভালো ভালো মঞ্চনাটক এবং টেলিভিশন নাটকে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা