• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব : কায়েস আহমেদ সেলিম দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে ভারতের পরাজয়

স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

দুলাল সরকার / ২০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দুলাল সরকার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নরসিংদীর বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিয়া ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ভূঁইয়া, বেলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম আখতারুজ্জামান, নরসিংদী জেলা কৃষক দলের সদস্য মো. নাসিম উদ্দিন ভূঁইয়া, বেলাব ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আহমেদ রুবেল, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আকাশ মিয়া, বেলাব বাজার সভাপতি জয়নাল বেলাব এবং বেলাব উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের রাখাল চন্দ্র বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর সুস্থতা ও স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মন্ত্রীর সুস্থতা কামনা করে তাঁর দ্রুত আরোগ্য লাভের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা