• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক ভুল বোঝাবুঝির অবসান, জায়েদ খানকে ‘সরি’ বললেন রিফাত চৌধুরী

‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার

ফরিদুল আলম ফরিদ / ৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এর মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা।

ফরিদুল আলম ফরিদ: ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এর মূল মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার গৌরবান্বিত মহিমায় উদ্ভাসিত হলো দেশীয় ব্যান্ড বিটমোস্ফিয়ার। ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’ এর বহুপ্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে, বাকি ৯ সেরা প্রতিযোগী শিল্পী ও ব্যান্ডকে পেছনে ফেলে বিজয় মুকুট তুলে নেয় ব্যান্ডটি। যার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার এক ঐতিহাসিক যাত্রার অন্তিম মুহূর্তের অবসান ঘটলো।

৩০ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টায় অনুষ্ঠান যথা সম্যে শুরু হয় এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে চূড়ান্ত লড়াইয়ে নামেন দেশের সেরা ১০ জন ফাইনালিস্ট ব্যান্ড পারফর্মার। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত চূড়ান্ত আসরে ‘তুমি এলে’ গান পরিবেশন করে চ্যাম্পিয়ান হয় মিউজিক্যাল ব্যান্ড ‘বিটমোস্ফিয়ার’।

বহুপ্রতীক্ষিত এই গ্র্যান্ড ফিনালের আয়োজনের প্রযোজনায় ছিলো ওটিটি প্ল্যাটফর্‌ম বঙ্গ। বিশ্বসেরা এই শো-টি সরাসরি স্ট্রিম হয় বঙ্গ-এর প্ল্যাটফর্মে। একইসঙ্গে টেলিভিশন পার্টনার হিসেবে এনটিভি-র পর্দায় সরাসরি সম্প্রচারিত হয় পুরো ফাইনাল প্রতিযোগিতা। গতকাল রাত ৯টায় শুরু হওয়া এই আয়োজন দেশ ও বিদেশের কোটি কোটি দর্শককে সরাসরি দেখার সুযোগ করে দেয় বঙ্গ ও এনটিভি।

চূড়ান্ত ফলাফল ঘোষণায়, পেশাদার জুরিদের ৪০ শতাংশ, দেশীয় দর্শকদের ৪০ শতাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের ২০ শতাংশ ভোট; বিবেচনায় নেওয়া হয়। সব মিলিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ের মুকুট অর্জন করে বিটমোস্ফিয়ার।
আয়োজকরা জানান, এই জয়ের মধ্য দিয়ে ব্যান্ডটি আগামী ১৪ নভেম্বর ২০২৬ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এর মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয়া সেরা ১০ প্রতিযোগী ও ব্যান্ডের মধ্যে ‘বিটমোস্ফিয়ার’ ছাড়াও ছিলেন কৃষাণ বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শরৎ ও নুসরাত জাহান কৃতিসহ অন্য প্রতিযোগীরা।

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনা করেন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটিতে সেরা প্রতিযোগি বেছে নিতে অভিজ্ঞ জুরি প্যানেল ও বিচারকমণ্ডলীতে ছিলেন বাংলাদেশের সংগীত ও সংস্কৃতি অঙ্গনের পাঁচ খ্যাতনামা ব্যক্তিত্ব ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ ও শওকত আলী ইমন।

গ্র্যান্ড ফিনালের রোমাঞ্চ ও উন্মাদনা আরও বাড়িয়ে দিতে বঙ্গ উপস্থাপন করেছে এই অনুষ্ঠানের থিমসং ও ব্যাংকক মিশন। এই প্রতিযোগিতার অফিশিয়াল থিম সং ‘ভয়েস অফ বাংলাদেশ’, যা সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বিজয়ের পর ‘বিটমোস্ফিয়ার’ এর অন্যতম সদস্য ও ভোকালিষ্ট সিদরাতুল মুরসালিন ভাষা বলেন, “ এই সম্মানের মূল হকদার দেশ ও দেশের বাইরের ভক্তবৃন্দ। যারা তাদের অংশগ্রহণকে ভোটের মাধ্যমে সুসমন্বিত করেছেন।”

‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ দেশের জন্য বিজয় পতাকা বয়ে আনার সুযোগ পেয়ে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি আরো বলেন, দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তারা গর্বিত। পাশাপাশি তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলানো হবে।

অনুষ্ঠানের প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ’র ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই বলেন, দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে তাদের প্রতিষ্ঠানটি বর্তমানের মতো ভবিষ্যতেও বলিষ্ঠ অবস্থানে থাকবে।

বিচারক মন্ডলীর সদস্য জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর হামিন আহমেদ বলেন, বঙ্গোর এধরণের উদ্যোগ দেশকে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও চলমান অস্থিরতা থেকে বর্তমান প্রজন্মকে মুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন এই অর্জনকে সামনে রেখে এখন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বের প্রস্তুতি নিচ্ছে বিজয়ী ব্যান্ড বিটমোস্ফিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা