• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহমেদ জুবায়ের আওয়ামী ফ্যাসিবাদ হয়েও আবার সপদে ! আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না নাজমুল শান্ত কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছেন শুভেন্দু অধিকারী কেন দ্বিতীয়বার বিয়ে করেননি জানালেন ববিতা বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতি ভারি বৃষ্টি’র আভাস ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: এক মাস পর গোয়াল ঘরে পুঁতে রাখা মরদেহ উদ্ধার

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না নাজমুল শান্ত

ক্রীড়া ডেস্ক / ৩২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অবিস্মরণীয় এক বিশ্বরেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল বাংলাদশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সেঞ্চুরি করলেই সে কীর্তিটা ছোঁয়া হয়ে যেত তার। তবে ৮৭ রানে আউট হয়ে সে বিশ্বরেকর্ডটা আর গড়া হলো না তার।

টেস্ট ক্রিকেটে এই কীর্তির সূচনা হয়েছিল ১৯০৯ সালে। অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেছিলেন।

এই টেস্টের আগে শান্ত দুইবার গড়েছিলেন এই কীর্তি। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর গেল বছর শ্রীলঙ্কায় আবারও এই কীর্তি গড়েন তিনি। দুইবারের বেশি এই মাইলফলক ছুঁয়েছেন মোট ১৫ জন ব্যাটসম্যান, তাতে সবশেষ সংযোজন হয় শান্তর নাম।

আজ পঞ্চম দিনে মনে হচ্ছিল তৃতীয় বারের মতো এই কীর্তিটা বুঝি গড়া হয়েই যাচ্ছে তার। প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও এগোচ্ছিলেন তিন অঙ্কের দিকে। বিপত্তিটা বাধল নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে। বলের ফ্লাইট মিস করে বসেন, তা গিয়ে আঘাত হানে প্যাডে; এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউ নিয়েও কাজ হয়নি।

আজ সেঞ্চুরি পেয়ে গেলে শান্ত বনে যেতেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং আর ডেভিড ওয়ার্নারের পর তৃতীয় ব্যাটার যিনি টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনটি ভিন্ন ম্যাচে। ছুঁয়ে ফেলতেন বিশ্বরেকর্ডটা।

তবে তার সুযোগটা শেষ হয়ে যাচ্ছে না। ফিট থাকলে চলতি বছর আরও ৫টি টেস্ট পাবেন। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ এখনও বাকি। অস্ট্রেলিয়ায় দুটো আর দক্ষিণ আফ্রিকায় আরও ২ ম্যাচ। যে ফর্মে খেলছেন, কে জানে চলতি বছরই রেকর্ডটা ভেঙে দেন কি না!

একাধিকবার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তিধারীরা:

তিনবার — সুনীল গাভাস্কার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।

দুইবার — হার্বার্ট সাটক্লিফ (ইংল্যান্ড), জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ), ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট ইন্ডিজ), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া), অরবিন্দ দে সিলভা (শ্রীলঙ্কা), রাহুল দ্রাবিড় (ভারত), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা