• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচে চিরচেনা লিয়নেল মেসি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ” শীর্ষক কৃষক মাঠ দিবস তারকা জুটি প্রীতম-শেহতাজ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টানলেন চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’ মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা সালথায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনের নাম উল্লেখ করে মামলা ৪০ বছর বয়সী দারাজের ড্রাইভার নয়ন মন্ডল মহানগর ছাত্রদলের এজিএস ‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’

এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচে চিরচেনা লিয়নেল মেসি

ক্রিড়া ডেস্ক / ০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারত লিওনেল মেসির জন্য! নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। বেনিনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চকে বিদায় জানালেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা।

ফলে মেসির বিদায়ী ম্যাচে গোল না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে বিরতির পর সেই অপেক্ষা আর দীর্ঘ হয়নি।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মেসির কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্দি। ডান দিক থেকে মেসির নেওয়া কর্নার কিকে কাছ থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার।

এই অ্যাসিস্টের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে। 

এরপর ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারও গোলের পেছনে ছিলেন মেসি। বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন তিনি।

বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পাজ। 

দুটি গোলে অবদান রাখার পর এবার নিজেই স্কোরশিটে নাম লেখান মেসি। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে মেসির শট ঠেকানোর কোনো সুযোগই পাননি বেনিনের গোলরক্ষক। ৭০তম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের কোণে পাঠিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলের পর সতীর্থরা ছুটে যান তার দিকে। আর গ্যালারিতে শুরু হয় আবেগের বিস্ফোরণ। বিদায়ী ম্যাচে প্রিয় তারকার গোল উদ্‌যাপনে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

এর আগে ম্যাচের ১০ম মিনিটেও বিশেষ আবেগঘন মুহূর্তের সাক্ষী হয় স্টেডিয়াম। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে রেফারি খেলা থামিয়ে দেন। পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মান জানায়। মেসিও হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটি হয়ে থাকে এক গোল, দুটি অ্যাসিস্ট ও আবেগঘন বিদায়ের এক স্মরণীয় অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা