• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

ফরিদুল আলম ফরিদ / ২৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বাচসাস নির্বাচনে বিজয়ী সদস্য ও নির্বাচন কমিশনার বৃন্দ।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন তারা।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অন্য প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন মাত্র ৩ ভোট। ৫৭ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান।

সাধারণ সম্পাদক পদে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন রাহাত সাইফুল। তিনি পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন রাহাত সাইফুল।

সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহমুদ ও হামিদ মোহাম্মদ জসিম। রিমন মাহমুদ ২৬১ ভোট পেয়ে প্রথম এবং হামিদ মোহাম্মদ জসিম ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য পদে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা (২৫৬ ভোট), সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া (২২৬ ভোট), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল (২৩১ ভোট) এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল (২৪১ ভোট)।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিব আল হাসান।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। এ ছাড়া নির্বাচিত হয়েছেন সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক।

এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা