• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী বছর ঘুরে এলোরে এলোরে বৈশাখ

‘হাবিবি’ নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

কাউসার আলম ঢাকা / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ফারিয়া জানালেন, চলতি মাসের মাঝামাঝি গানটির শুটিং শেষ হয়েছে। বলেন, ‘ভিডিও প্রকাশের জন্য সব আয়োজন এখন চূড়ান্ত। এসভিএফের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নির্দিষ্ট সময়েই প্রকাশিত হবে গানটির ভিডিও। গানটি লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির।

আগের দুটি গান থেকে এবারের গানটিতে কথা, সুর, ভিডিও—সবকিছুতেই ভিন্নতার ছাপ থাকবে, জানালেন ফারিয়া। বলেন, ‘এবারের গানটি পপ অ্যারাবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা।’ জানা গেছে গেল ১৩ ও ১৪ অক্টোবর মুম্বাই থেকে প্রায় এক শ কিলোমিটারে দূরে একটি রাজপ্রাসাদে গানটির শুটিং হয়েছে। তার আগে তিন দিন ধরে চলে গানটির মহড়া। ফারিয়া বলেন, ‘রাজপ্রাসাদটি অনেক বড়। ভেতরে অনেকগুলো জায়গা আলাদা আলাদা সেট করে শুটিং করেছি আমরা। আমার সঙ্গে মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে নেচেছেন।’

এসভিএফের সঙ্গে যোগাযোগ হলো কী করে? জানতে চাইলে ফারিয়া জানান, এর আগে ‘আমি চাই থাকতে’ গানটি এসভিএফ চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। সেই সুবাদে তাদের সঙ্গে জানাশোনা ছিল। বলেন, ‘মাসখানেক আগে এসভিএফ থেকে আমার কাছে একটা গান চাওয়া হয়। শর্ত ছিল আমার আগের গান থেকে ভিন্ন হতে হবে। এই গানটি রোমান্টিক ধাঁচে আমার করা ছিল আগেই। পরে এক সপ্তাহ ধরে আবার নতুন করে সুরকারের সঙ্গে বসে কাটাছেঁড়া করে এসভিএফের কাছে পাঠাই। গানটি তাদের পছন্দ হয়। তবে স্বল্প নোটিশে কাজটি করেছি।’

গানটি নিয়ে প্রত্যাশা কেমন? ফারিয়া বলেন, ‘যদিও আমার গানের সংখ্যা হাতে গোনা। তারপরও গানগুলো একটা থেকে আরেকটা ভিন্ন। ফলে আমার গানের প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ থাকে। এই গানটির কথা, সুর, ভিডিও মেকিং ও লোকেশন সবই সুন্দর। বাজেটেও কোনো ঘাটতি ছিল না। শুনেছি, এসভিএফের ব্যানারে যত মিউজিক ভিডিও হয়েছে, তার মধ্যে এটি হবে সবচেয়ে বড় বাজেটের ভিডিও। আমার বিশ্বাস, গানটি দেখতে বসে দর্শকদের মন ভরে যাবে।’ ‘হাবিবি’ গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

হাবিবি গানে এ রূপে দেখা যাবে ফারিয়াকে
হাবিবি গানে এ রূপে দেখা যাবে ফারিয়াকে

করোনায় আটকে যাওয়া ফারিয়ার হাতের সিনেমাগুলোর শুটিং এখনো শুরু হয়নি। তিনি জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ভারতীয় সিনেমা ‘ভয়’-এর শেষ ধাপের শুটিং শুরু হবে। তার আগে নভেম্বরের শুরুর দিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ শেষ হতে পারে। ডিসেম্বরের মাঝামাঝিতে বিরসা দাশগুপ্তের পরিচালনায় কলকাতার নতুন ছবি ‘বিবাহ অভিযান ২’–এর কাজ শুরু হওয়ার কথা আছে। এই ছবিতে ফারিয়ার নায়ক অঙ্কুশ। ছবিটি যুক্তরাজ্যে শুটিং হবে।

‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে নুসরাত ফারিয়ার দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031