• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৭২

কাউসার আলম / ৪০৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২১ মে, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এদের গ্রেফতার করে।

শুক্রবার (২০ মে) সকাল ছয়টা থেকে শনিবার (২১ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে ২৪ হাজার ২৫৫ পিস ইয়াবা, ২১ কেজি ৭২৫ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা, ৩৭ গ্রাম ১৭ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031