• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

মোশাররফ করিমকে সবসময় ‘গুরু’ মানেন সিয়াম

জিয়াউল হক মনির / ৩৩১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

টিভি নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিমের দারুণ ভক্ত হালের অন্যতম নায়ক সিয়াম আহমেদ। শুধু মোশাররফ করিমের অভিনয়গুণেই মুগ্ধ নন সিয়াম, তাকে গুরুও মানেন।

সিয়াম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন; যেখানে দেখা যাচ্ছে- মোশাররফ করিম ও সিয়াম পরস্পর পিঠে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। দুজনের মুখেই হাসি।

ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘উইথ দ্য ম্যাজিশিয়ান’। জাদুকর! সিয়াম নিজের ব্যাখ্যা দেন, ‘অভিনয় যদি শিল্প হয়, তা হলে তিনি হলেন সেই শিল্পের জাদুকর।’

ওই পোস্ট প্রসঙ্গে সিয়াম গণমাধ্যমকে বলেন, ‘মোশাররফ করিম আমাদের দেশের সম্পদ। তার কাছ থেকে অনেক কিছু জানার ও শেখার আছে। তার অভিনয়ে সবসময় স্বতন্ত্র একটা ছাপ থাকে। চরিত্রকে তিনি নিজের মতো করে লালন করে অভিব্যক্তি প্রকাশ করেন। এভাবে সব চরিত্রের জন্য তিনি মানানসই হয়ে ওঠেন। দর্শক হিসেবে আমি তার অভিনয়ে মুগ্ধ, অনুপ্রাণিত।  শুধু অভিনয়ই নন, তিনি মানুষ হিসেবেও অমায়িক। তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে ইচ্ছা করে। অভিনয় জগতে তার সংগ্রামের নানা অভিজ্ঞতা শুনতে ভালো লাগে। আমি সবসময়ই মোশাররফ ভাইয়ের দর্শক হয়ে থাকতে চাই।’

ভক্ত হলেও এখনও কেন কোনো সিনেমা বা নাটকে মোশাররফ-সিয়ামকে একসঙ্গে দেখা যায়নি— এমন প্রশ্ন উঠতেই পারে।

এ বিষয়ে সিয়াম বলেন, ‘আমরা একসঙ্গে হয়তো কাজ করিনি, শিগগির হয়তো করব। তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে কৃতজ্ঞ থাকব। আর ফেসবুকে পোস্ট করা ছবিটি কাজের সময়ে তোলা হয়নি। একটি অনুষ্ঠানে দুজন হাজির হয়েছিলাম, তখন তোলা হয়েছিল।’

‘অন্তর্জাল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিয়াম। সিনেমার শুটিং প্রায় শেষপর্যায়ে। ‘বায়োপিক’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। ‘মৃধা বনাম মৃধা’ নামের একটি সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031