• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

পুলিশের ‘হয়রানি’ অভিযান বন্ধ করুন: আমান উল্লাহ আমান

কাসেম হায়দার / ১৫৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
আমান উল্লাহ আমান

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, অবিলম্বে এসব গ্রেফতার হয়রানী বন্ধ করুন। অন্যথায় এর সমস্ত দায় সরকারকে নিতে হবে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে মহিলা দলের কর্মী সভায় তিনি এ আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, রূপনগর ও পল্লবী থানা মহিলা দলের এই কর্মীসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

আমানউল্লাহ আমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার আবার নির্যাতনের পথ বেছে নিয়েছে। অবরোধ ডেকে বিএনপির সমাবেশ বানচালের চেষ্টায় সরকার সফল হয়নি। এবারও সফল হবে না।

আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, নয়াপল্টনে সমাবেশ হবে। অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করাতে চাচ্ছে। কিন্তু ১০ তারিখে কর্মসূচি হবে নয়াপল্টনে। সেজন্য নিরাপত্তা দেওয়াসহ সব ব্যবস্থা সরকারকে করতে হবে।

১০ ডিসেম্বর সমাবেশ ঘিরে সরকার নিজেরাই অরাজকতা সৃষ্টি করে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, বিএনপি নির্বাচন চায়, তবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নয়। ক্ষমতার পরিবর্তনের জন্য শেখ হাসিনাকে সরে যেতে হবে।

সালাম বলেন, বিএনপিকে হেফাজতের ভয় দেখিয়ে লাভ নেই। হেফাজত আর বিএনপি এক নয়। আঘাত করলে পাল্টা মার দেওয়ার নির্দেশ নেতাকর্মীদের প্রতি রয়েছে। তিনি আরও বলেন, ১০ তারিখ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় বিএনপি। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকিয়ে হেফাজতের মতো ঘটনা ঘটাতে চায় সরকার। তিনি বলেন, ১০ তারিখ সরকার পতনের কোনো কর্মসূচি নয়, সেদিন শান্তিপূর্ণ সমাবেশ হবে, সেদিন নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031