• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

ড. মাহফুজুর রহমান এর পরিকল্পনায় মজুমদার ফিল্মস এর ‘ভালোবাসি তোমায়’ ১ম লটের স্যুটিং শেষ হয়েছে

ফরিদুল আলম ফরিদ / ৩৮৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

ড. মাহফুজুর রহমান এর মুল পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘ভালোবাসি তোমায়’ শিরোনামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন শিলা এবং অন্তর ও ইরা শিকদার জুটি। সিনেমাটির কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার ও নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ফরহাল হোসেন মজুমদার।

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, এমাসের ২১ তারিখ থেকে একটানা ৮ দিন স্যুটিং হয় ৩০০ ফিট এর ডাক্তার বাড়ী স্যুটিং হাউজে। চিত্রধারনের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে, শীঘ্রই বাকী অংশের কাজ শেষ করে সম্পাদনার টেবিলে যাবে বলে প্রযোজনা সূত্রে জানায়।

নির্মিতব্য এই চলচ্চিত্র নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘সিনেমাটির গল্প অসাধারণ। তিরাশিয়ানদের একটি নিটোল প্রেমের গল্প। আমার চরিত্রটি মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে।’

আরজু-শিরিন এবং অন্তর-ইরা শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রের অভিনয় করছেন— নাদের চৌধুরী, বড়দা মিঠু, শফিক খান দিলু, রেবেকা, জ্যাকি আলমগীর, ফাইয়াজ আহমেদ ববি, সাহেলা, অঞ্জলী রায়, সরল হাসমত, সাইফুল ইসলাম, সাথীমনি, সাথী ইসলাম, বরিশাইল্যা বাদল প্রমুখ।

সহযোগী পরিচালক এস আর বাদল, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অঘোর পাল, ফরিদুল আলম ফরিদ ও মনির। চিত্রগ্রহণে আছেন মো. মনিরুজ্জামান মনির, রূপসজ্জায় কাজী সেলিম, অঙ্গসজ্জায় শমসের, ব্যবস্থাপনায় বাবু, এ্যাকশনে যুগান্তর চাকমা চাইনিজ, নৃত্য পরিচালনায় সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রনি ও একে আজাদ।

সিনেমাটিতে পাঁচটি গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতা। সাহাবুদ্দিন মজুমদার, মিলন খান, সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার। এসব গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ, বিন্দু কনা, বেলাল খান, মিতা মল্লিক, তানজিনা রুমা ও মাসুদ টুটুল। ইতোমধ্যে দুইটি গানের স্যুটিং সম্পন্ন হয়েছে। কোরিওগ্রাফি করেছেন সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম রনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031