• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

চলচ্চিত্র প্রযোজক আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ফরিদুল আলম ফরিদ / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আপামর জনতা ও সেভ দ্য ফ্লিমের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি লিটন হাসমি, সেভ দ্য ফিল্মের চেয়ারম্যান আবুল হোসেন মজুমদার, প্রযোজক জাহাঙ্গীর সিকদার, প্রযোজক-পরিচালক অপূর্ব রায়, তুর্কি আওয়ামীলীগের ফাউন্ডার প্রেসিডেন্ট এম এ ফারুক প্রিন্স, কোরিয়া আওয়ামীলীগের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের তানিয়া খন্দকার, অভিনেতা রাসেল মিয়াসহ অনেকে। মানববন্ধনে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তির প্রতিবাদ করায় আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ করে বক্তব্য দেন।

এর আগে হত্যার হুমকির অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১৫) করেন আলিম উল্লাহ খোকন। সোহেল রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আদালত থেকে জামিনে বেরিয়ে এসে খোকনকে হত্যার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, কয়েকদিন ধরে অজ্ঞাত লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি।

‘দেশা দ্য লিডার’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন খোকন। তিনি দাবি করেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031