হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের খেলোয়াড়রা সব বারর মতো এবারও অংশ গ্রহণ করতে যাচ্ছে এক সাথে ২টা আন্তর্জাতিক খেলায়। ডিসেম্বর ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত, গাউছ মিয়া, হামিদুর রহমান রাকিব, মো: ইমরান, রাসেল এবং কোচ হিসাবে থাকছেন বাবুল আহমেদ রুবেল। আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে নেপাল শহরে এবং নেপাল থেকে ঘুরে এসে হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের কোচ বাবুল আহমেদ রুবেল ৪ জন খেলোয়াড় নিয়ে ১৭ ডিসেম্বর আবার ও রওনা দিবেন হংকংয়ে আরেকটি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায়। সাথে যাবে গাউছ, ইমরান. রাসেল, রাকিব।
কোচ বাবুল আহমেদ রুবেল বলেন, গত ডিসেম্বরে আমি সহ আমার ছাত্র গাউছ মিয়া হংকংয়ে একই প্রতিযোগিতায় আমি নিজে ৫২ কেজিতে খেলেছিলাম। এবার আবার ও ৫১ কেজিতে খেলবো, গাউছ ৭০ কেজি ওজন, ইমরান ৫৪ কেজি ওজন, রাসেল ৬০ কেজি ওজন, রাকিব ৫৭ কেজি ওজনে খেলবে। আশাকরি এবার আমরা ভাল কেম্প করছি। আমরা আন্তর্জাতিক ২টা খেলায় ভালো রেজাল্ট করবো। ডিসেম্বরে এক সাথে ২টা খেলায় অংশ করতে পেরে আমি একজন মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে গর্ববোধ করছি। আমার খেলোয়াড়দের সাথে নেপাল যাচ্ছি কোচ হিসেবে, আবার হংকং যাচ্ছি খেলোয়াড় হিসেবে।

আমাদের হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের অনেক খেলোয়াড় আগেও আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় আরব আমিরাতের দুবাই, মালোশিয়া, সৌদি আরব, হংকং, ভারত, আমেরিকা, কাজাকিস্তান, চায়না, মংগলিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে গিয়েছেন। আমরা আগামীতে হবিগঞ্জ এবং বাংলাদেশর সম্মান বয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা আশাকরি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা কোন স্পন্সর সহজে পাই না, জেলা থেকে সবাই বাহবা দেয়, ছবি তোলে, অর্থ দিয়ে কোন সহোযোগিতা করে না। আমরা নিজেরা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করি, কাজ হয় না। তখন নিজেরা মানে আমাদের খেলোয়াড়রা খরছের টাকা জমিয়ে বিদেশে খেলতে যাই। সরকারের কাছে আমাদের আবদার, দেশের মার্শাল আর্ট ফেডারেশন, এসোসিয়েশনগুলো বিদেশে সবসময় খেলা হয়, অন্য খেলার চেয়ে বেশি ভালো রেজাল্টের সুযোগ রয়েছে এই খেলায়। তাই একটু নজর দিলে আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। কোচ ও খেলোয়ার রুবেল আরো বলেন, আমার স্বপ্ন মার্শাল আর্ট, আমার নেশা মার্শাল আর্ট, পেশা মার্শাল আর্ট, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
