• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

আজ রাতে হলে গিয়ে ছবি দেখবেন পরীমনি

কাউসার আলম ঢাকা / ২৮৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ভিডিও বার্তার শেষে গিয়ে তিনি বলেছেন, ‘শুনেছি, এই ছবিতে যিনি প্রধান নারী চরিত্রটি করেছেন, চরিত্রের প্রয়োজনে তাঁর মাথার চুল বিসর্জন দিয়েছেন। একজন বাঙালি নারীর চুল কিন্তু বড় আবেগের জিনিস। সিনেমার জন্য সেই আবেগকে ত্যাগ করেছেন তিনি। এটি কিন্তু কম কথা নয়।’

মিট দ্য প্রীতিলতায় হাস্যজ্জল পরীমনি
মিট দ্য প্রীতিলতায় হাস্যজ্জল পরীমনি

হলে গিয়ে সিনেমাটি দেখতে তাঁর ভক্ত-দর্শকদের আহ্বান জানিয়ে ভিডিওর আরেক অংশে এই ঢালিউড তারকা বলেছেন, ‘আমার ভক্ত–দর্শকেরাও হলে গিয়ে “পদ্মাপুরান” দেখবেন, সেই প্রত্যাশা। আমরা চাই, দলে দলে দর্শকের অংশগ্রহণে হল ভরে যাক। টিকিট ফুরিয়ে যাক।’
ঢাকার চলচ্চিত্রে অনেক তারকা মুক্তির আগে নিজেদের ছবিরই তেমন প্রচারণায় থাকেন না। আর অন্য নায়ক-নায়িকাদের ছবির প্রচারণা তো দূরের কথা। সেই ক্ষেত্রে পরীমনিকে ব্যতিক্রম দেখা গেল।

যোগাযোগ করা হলে এ বিষয়ে পরীমনি বলেন, ‘যেসব পরিচালক, নায়ক-নায়িকারা চলচ্চিত্রে অভিষেক হয়, অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমি তাঁদের শুভকামনা জানিয়ে থাকি। এর আগে বুবলী, সিয়ামসহ অনেক শিল্পী, পরিচালকদের প্রথম ছবি মুক্তির সময় তাঁদের শুভকামনা জানিয়েছি, ভক্ত–দর্শকদের ছবি দেখতে আহ্বান করেছি। কারণ, চলচ্চিত্রে আমি যখন নতুন আসি, অনেকেই আশীর্বাদ করেছেন, শুভকামনা জানিয়েছেন আমাকে। তা না হলে হয়তো আজ এ জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই কাজটি করি।’

তাঁর প্রত্যাশা, মুক্তির আগে আগে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবারই ছবির পাশে থাকা উচিত। তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। ভিডিওতে ছবিটির শুভকামনা জানিয়ে প্রচারণা করলেও আজ রাতের শোতে নিজেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। অনেক দিন পর প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখবেন, জানালেন তিনি।

পরীমনি
পরীমনি

রোমাঞ্চিত পরীমনি বলেন, ‘এই সিনেমাটি দেখার আগ্রহ অনেক আগে থেকেই। অনেক দিন পর হলে গিয়ে দর্শকসারিতে বসে সিনেমা দেখব। আনন্দ লাগছে।’
২৭ অক্টোবর থেকে তাঁর নতুন ছবি ‘বায়োপিক’-এর শুটিং শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031