শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

শুক্রবার মুসলমানের আত্মশুদ্ধি ও আলোর দিন

মতিন সাগর
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামে সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবারকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। হাদিসে এসেছে “জুমা দিনই হলো সাপ্তাহিক ঈদ।” এ দিনটি ছুটি কাটানোর দিন মনে করে ঘুমিয়ে থাকার দিন না, শুক্রবার আত্মশুদ্ধি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করার দিন।

প্রথমেই রয়েছে গোসল ও পরিচ্ছন্নতা। জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। এটি একজন মুসলমানকে দেহ-মন উভয় দিক থেকেই সতেজ করে তোলে এবং মুসলিম সমাজকে করে সুন্দর ও সুশৃঙ্খল।

দ্বিতীয় করণীয় হলো জুমার নামাজে অংশগ্রহণ। এ নামাজ মসজিদে জামাতে আদায় করা ফরজ। আগেভাগে মসজিদে যাওয়া বেশি সওয়াবের কারণ। খুতবা মনোযোগ দিয়ে শোনা ফরজের অন্তর্ভুক্ত, তাই এ সময়ে কোনো কথা বলা বা অমনোযোগী থাকা গুরুতর গোনাহ।

তৃতীয়ত, কোরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সূরা কাহফ পাঠ করলে আল্লাহ তায়ালা বান্দাকে এক সপ্তাহের জন্য নূর ও সুরক্ষা দান করেন।

চতুর্থত, জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। নবী করিম (সা.)-এর ওপর দরুদ পাঠ করলে তাঁর সুপারিশ পাওয়ার আশা জাগে।

এ ছাড়া শুক্রবারে একটি বিশেষ সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল হয়। অনেক আলেমের মতে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এ সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই দোয়া ও ইস্তেগফারে সময় কাটানো উচিত।

আরেকটি উত্তম কাজ হলো কবর জিয়ারত। সাহাবা-তাবেয়িনরা শুক্রবারে কবর জিয়ারত করে মাগফিরাতের দোয়া করতেন।

শুক্রবার শুধুই বিশ্রাম বা বিনোদনের দিন মনে করা প্রকৃত মুমিনের কাজ না, এই পবিত্র দিন আত্মশুদ্ধি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও সমাজে ভ্রাতৃত্ব গড়ে তোলার দিন। আসুন, আমরা সবাই পবিত্র শুক্রবারকে যথাযথ মর্যাদায় পালন করি এবং নেক আমলের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করি।

মুফতী মাহদী হাসান কাসেমী
নায়েবে মোহতামিম
মাদরাসাতু ইবনি আব্বাস রা: দক্ষিণ খান ঢাকা
সিনিয়র শিক্ষক – ইন্টারন্যাশনাল এরাবিক লার্নিং সেন্টার, উত্তরা।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728